মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কবিতা: অপ্রকাশিত কিছু কথা

প্রকাশিত : ৯:৪৮ অপরাহ্ন মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কবিতা:অপ্রকাশিত কিছু কথা
কবি: তাহামিদা খাতুন ( আঁখি)
বসেই ছিলাম মোবাইল হাতে,
হঠাৎ চোখে পড়লো,
কেউ একজন লিখেছে,
কিছু কথা অপ্রকাশিতই শ্রেয়।।
পড়া শেষ হতে না হতেই
কিছু একটা যেন আমার হৃদয়ের
পাস দিযে হেঁটে, আমার হৃদয়কে
আলতো হাতে ছুঁয়ে চলে গেলো।।
আমি হঠাতই কি একটা হৃদয়ের
ব্যথা অনুভব করলাম,
মনে মনে আমার কিছু
একটা লিখতে ইচ্ছে হচ্ছে।
কিছু কথা অপ্রকাশিতই শ্রেয়।
কি সেটা ———–???
আর মনে মধ্যে কেমন কেমন করছে,
মনকে বল্লাম, বলো কিছু আমি লিখি,
সে বলে ও বলে না।
“কিছু কথা অপ্রকাশিত থাকাই শ্রেয় “
আমি আবার তাকে বল্লাম,বলো কিছু,
আজ যা বলবে তাই কবিতা হয়ে যাবে,
তার পরে অনেক্ষণ বসে আছি,
কিছু শুনবো বলে———।
কি কথা আমি মনে মনে খুজেই চলেছি
আর কেমন জানি বুকের ভিতর
একা একা লাগছে, খুব কষ্ট হচ্ছে,
তাহলে কি এটাই সেটা,
সেই অপ্রকাশিত সেই————-????
বুকের ভিতর একা অনুভব করা?
হযতোবা হ্যাঁ,হয়তোবা না।
থাক, কিছু কথা না হয় আজ
অপ্রকাশিতই থাক।।

আরো পড়ুন