সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
প্রকাশিত : ৫:১৫ অপরাহ্ন সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
মোহাম্মদ মাসুদ: সিএমপির অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক ট্যুরিস্ট পুলিশে, নাজমুল হাসান কেএমপিতে । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এবং চট্টগ্রাম রেঞ্জের দুই শীর্ষ কর্মকর্তা পদে রদবদল করা হয়েছে।
গত ৩০ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়ন নিশ্চিত করা হয়।
বদলি হওয়া দুই শীর্ষ কর্মকর্তার হলো অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হকের বদলি ট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরীকে সিএমপি থেকে সরিয়ে ঢাকার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
নাজমুল হাসানের নতুন দায়িত্বে অন্যদিকে, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসান, পিপিএম-সেবাকে বদলি করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত সরকারের এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। একই প্রজ্ঞাপনে দেশের অন্যান্য বেশ কয়েকটি জেলার পুলিশ সুপার (এসপি) পদেও রদবদল আনা হয়েছে।