সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
প্রকাশিত : ৫:১৫ অপরাহ্ন সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
অানোয়ার হোসেন শিকদার: ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে মোঃ শাহাদাত হোসেনকে দেখতে চান উপজেলা ছাত্রদলের একাংশ নেতাকর্মী। বিএনপির আদর্শে বেড়ে ওঠা ও বিএনপি পরিবারের সন্তান মোঃ শাহাদাত হোসেন ইতোমধ্যে ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন।
মোল্লাহাট ইউনিয়নের বাসিন্দা মোঃ শাহাদাত হোসেন ঝালকাঠি জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালনকালে তিনি দলের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের পাশাপাশি নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখেন।
দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং মাঠপর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্কের কারণে সাধারণ সম্পাদক পদে শাহাদাত হোসেনকে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করছেন তারা।
নলছিটি উপজেলা ছাত্রদলের একাংশ নেতাকর্মীদের দাবি, ত্যাগী, পরীক্ষিত ও সাংগঠনিকভাবে দক্ষ নেতৃত্বের মাধ্যমে উপজেলা ছাত্রদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে শাহাদাত হোসেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
তাদের মতে, বিএনপির আদর্শের প্রতি দীর্ঘদিনের আনুগত্য, ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক অভিজ্ঞতা তাকে সাধারণ সম্পাদক পদের জন্য একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে তুলে ধরেছে।
নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সাংগঠনিক নেতৃত্ব যোগ্যতা, ত্যাগ ও সাংগঠনিক ভূমিকা বিবেচনায় নিয়ে নলছিটি উপজেলা ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন করবেন। একই সঙ্গে তারা মোঃ শাহাদাত হোসেনকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সদয় বিবেচনা ও দোয়া কামনা করেছেন।